×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৪
  • ৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরে এক যুবককে পিটিয়ে হত্যা
সদর পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন শাহিন। বাড়ির কাছে এ সময় চাচাতো ভাই আক্তার মাদবরের সঙ্গে স্থানীয় জামাল ব্যাপারীর কথা-কাটাকাটি হচ্ছিল। শাহিন এ সময় আক্তারের পক্ষ নিয়ে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এ সময় জামাল তাঁর সমর্থকদের নিয়ে হামলা চালিয়ে শাহিনকে বেধড়ক মারধর করেন। এতে শাহিন আহত হন। তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মৃত ঘোষণা করেন। শাহিনের চাচাতো ভাই ও প্রত্যক্ষদর্শী আক্তার মাদবর বলেন, ‘টর্চলাইটের আলো জ্বালানো নিয়ে জামালের সঙ্গে আমার ঝগড়া হচ্ছিল। এ সময় শাহিন এগিয়ে আসে। এতে ক্ষুব্ধ হয়ে জামাল ও তাঁর ভাইয়েরা ইট ও বাঁশ দিয়ে শাহিনকে মারধর করে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো মামলা হয়নি। মামলা হলে আসামিদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat