×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৭-১৯
  • ৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিল্লি গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ
নিজস্ব প্রতিনিধি:- ভুটান সফরের ১০ দিন না পেরোতেই এবার দিল্লি গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার সকাল ১০টায় জেড এয়ার ওয়েজের নিয়মিত ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। দল থেকে এটাকে ব্যক্তিগত সফর বলা হলেও দলের মহাসচিবসহ এ সফরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী সুসমা রাজসহ ভারতের অনেক শীর্ষনেতার সাথে বৈঠকে মিলিত হতে পারে বলে জাপার নির্ভরযোগ্য সূত্র বির্বাতাকে জানান।ভারত সফরকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ছাড়াও আজমির শরীফে হযরত খাজা মুইনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।এরশাদের সফরসঙ্গী হিসেবে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি ছাড়াও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় এবং মেজর অব. খালেদ আখতার দিল্লি গেছেন।আগামী ২৩ জুলাই বিকেলে এরশাদ দেশে ফিরবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat