×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৭-১৯
  • ৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাকে আর দেখা হলো না,দুই ভাই এর
 নিজস্ব প্রতিনিধি:-ঈদ করা হয়েছে মা আনোয়ারার সঙ্গে। ছুটি শেষে ঢাকায় ফিরে আসেন দুই ভাই কামাল হোসেন (৪১) ও আমির হোসেন (৩০)। গতকাল মঙ্গলবার বাবা কুদ্দুস মিয়ার ফোন আসে, মা আনোয়ারা গুরুতর অসুস্থ। এ খবর শুনে দ্রুত বাড়ির দিকে রওনা দেন দুই ভাই। কিন্তু মাকে আর দেখা হলো না। পথে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাই।আজ বুধবার পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কের দুমকি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। কামাল ও আমিরের মরদেহ এখন পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে।দুই ভাই বাউফলে দাসপাড়া ইউনিয়নের বাহের দাসপাড়া গ্রামের বাসিন্দা। মা আনোয়ারা ওই গ্রামেই থাকেন। দুই ভাই ব্যবসার কাজে ঢাকায় থাকতেন।   দুমকি থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানিয়েছেন, বাবা কুদ্দুস মিয়ার কাছে ফোন পেয়ে আজ বুধবার ভোরেই ঢাকা থেকে সড়কপথে রওনা দেন কামাল ও আমির। লেবুখালী থেকে একটি ভাড়া মোটরসাইকেলে করে বাউফলের উদ্দেশে যাচ্ছিলেন দুই ভাই। বিকেল ৩টার দিকে দুমকির রাজাখালী সড়কে উল্টো দিক থেকে আসা একটি টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মোটরসাইকেলের। ঘটনাস্থলেই মারা যান কামাল ও আমির।দুই ভাইয়ের মৃত্যুর খবরে দাসপাড়া ইউনিয়নের বাহের দাসপাড়া গ্রামে নেমে আসে শোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat