×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৭-২০
  • ৭৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুলিশের কাঁদানে গ্যাস ছুড়ে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ
নিজস্ব প্রতিনিধি:- রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের কয়েকজনকে আটক করা হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। পুলিশ বলছে, শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করতে চাওয়ায় শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া ও আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজ। বেলা ১১টা ২০ মিনিটের দিকে পুলিশ শিক্ষার্থীদের সেখান থেকে সরে যেতে বলে। এরপর শিক্ষার্থীদের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের পদচারী সেতুর কাছে চলে যায়। পুলিশ এ সময় তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, পুলিশ তাঁদের লাঠিপেটা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, শিক্ষার্থীরা শাহবাগ ও এর আশপাশের এলাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) আজিমুল হক বলেন, শুরু থেকেই শিক্ষার্থীদের তাঁরা শহীদ মিনার অথবা জাতীয় প্রেসক্লাব এলাকায় যেতে বলছিলেন। তখন শিক্ষার্থীরা ১০ মিনিট সময় চান। কিন্তু তাঁদের আধঘণ্টা সময় দেওয়া হয়। তিনি বলেন, এরপর একদল ‘উচ্ছৃঙ্খল শিক্ষার্থী’ শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করতে চাইছিলেন। এ জন্য তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কয়েকজনকে আটক করা হলেও তিনি সংখ্যা জানাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat