×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০১-২৯
  • ৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইনালে উঠতে পারেনি আফগানিস্তান যুব ক্রিকেট দল
স্পোর্টস ডেস্ক:-প্রথমবার বড় কোনো আসরের সেমিফাইনালে উঠে দারুণ চমক দেখিয়েছে আফগানিস্তান যুব ক্রিকেট দল। কিন্তু শেষ পর্যন্ত পারেনি ফাইনালে উঠতে। বাধা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছে তারা। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে আফগান যুবারা। তখনই ক্রিকেট বিশ্ব নড়েচড়ে বসে। তবে কি নতুন কোনো চমক পেতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ? কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডকে হারানোর পরই নতুন চমক পাওয়ার আশা জাগায়। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের কাছে হার মানতে হয় তাদের।আজ সোমবার ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং তোপে ৪৮ ওভারে ১৮১ রানেই থেমে যায় নাভিন-উল-হকদের ইনিংস। সর্বোচ্চ ৮০ রান করেন ইমরান আলী খির। অস্ট্রেলিয়ার পক্ষে চার উইকেট পান জোনাথন মেরলো।জবাবে ব্যাট করতে নেমে ৭৫ বল হাতে রেখেই ছয় উইকেটের সহজ জয় তুলে নেয় অসি যুবারা। অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক এডওয়ার্ডস ৭২ রানের দারুণ এক ইনিংস খেলেন।জাতীয় দল যা করে দেখাতে পারেনি, সেটাই করে দেখিয়েছে নাভিন-উল-হকের তরুণ দলটি। তাই একেবারেই যে খালি হাতে তারা ফিরে যাচ্ছে, এমনটি নয়। এই টুর্নামেন্ট থেকে তারা নিয়ে যাচ্ছে অপার সম্ভাবনা, যা তাদের ভবিষ্যতে বড় দল গঠনে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat