×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০২-০১
  • ৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২৬৫ জন নারীর যৌন হয়রানির অভিযোগ ল্যারি নেসারের বিরুদ্ধে
আন্তর্জাতিক ডেস্ক:-মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিক জিমন্যাস্টিকস দলের সাবেক চিকিৎসক ল্যারি নেসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের সংখ্যা বেড়ে ২৬৫-তে দাঁড়িয়েছে।চলতি সপ্তাহের তিনটি শুনানিতে অন্তত ৬৫ জন ভুক্তভোগী আদালতে নেসারের মুখোমুখি হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যৌন হয়রানির দায়ে অভিযুক্ত এ চিকিৎসকের বিরুদ্ধে ১৬০ জন নারীর বক্তব্য শোনার পর গত সপ্তাহে আদালত তাঁকে ১৭৫ বছরের কারাদণ্ড দেন। অলিম্পিক স্বর্ণজয়ী আলি রাইসম্যান ও জর্দান ওয়াইবারও তাঁর যৌন হয়রানির শিকার হয়েছেন। এরই মধ্যে শিশু যৌন নির্যাতনের দৃশ্য ধারণ করার দায়ে ৬০ বছরের কারাবাসের সাজা ভোগ করছেন এই চিকিৎসক।শুনানিতে আদালত ল্যারি নেসারকে মিশিগানের ডিমোন্ডলে টুইস্টার জিমন্যাস্টিকস ক্লাবে রোগীদের যৌন হয়রানির দায়ে দোষী সাব্যস্ত করেন। গতকাল বুধবার বিচারক জেনিস কানিংহাম আদালতে বলেন, ‘আমরা ২৬৫ জনকে চিহ্নিত করেছি এবং দেশ ও দেশের বাইরে আরো অনেকে রয়েছেন। লাইভ স্ট্রিমিং এবং টুইটিং করার অনুমতি থাকায় সকলেই এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন।’এর আগে ১৭ বছর বয়সী জেসিকা থমাশো আদালতে বলেন, ৯ বছর বয়সে তিনি প্রথম নেসারের যৌন হয়রানির শিকার হন। তিনি আরো জানান, মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে পড়ার সময় তাঁর বড় বোনকেও নির্যাতন করা হয়েছিল। থমাশো আদালতে ল্যারি নেসারকে ‘অসৎ’ এবং ‘সবচেয়ে খারাপ অপরাধী’ বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat