×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০২-০৩
  • ৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে তাদের নিবন্ধন বাতিল হবে
নিজস্ব প্রতিনিধি:-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের নিবন্ধন বাতিল হবে। তাই এখন তারা নানা অজুহাতে মিথ্যাচারের ভাঙা রেকর্ড ভাজাচ্ছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় হবে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের কোনরূপ হয়রানি করা হচ্ছে না। হয়রানির অভিযোগ থাকলে তারা বলুক। তারা (বিএনপি) আজ লা মেরিডিয়ানে দলের নির্বাহী কমিটির সভা করছে। কেউ তো তাদের বাধা দিচ্ছে না।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনির হোসেন পাঠান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুন আলো চাকমা, নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দারসহ জেলা ও পুলি শ প্রশাসনের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat