×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০২-০৭
  • ৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অপেক্ষার পর কাইলি জেনার সন্তান জন্মদান
বিনোদন ডেস্ক:-মাসের পর মাস ধরে গুজব, ষড়যন্ত্র তথ্য ও অপেক্ষার পর কাইলি জেনার তার সন্তান জন্মদানের কথা ঘোষণা করলেন। যুক্তরাষ্ট্রের রিয়ালিটি টেলিভিশন তারকা, উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের এই সেলিব্রেটি ১ ফেব্রুয়ারি তার নতুন সন্তানকে স্বাগত জানান।বয়ফ্রেন্ড র‍্যাপার ট্রাভিস স্কটকে নিয়ে টুইটার ও ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার দিয়ে তিনি লিখেছেন- আমার সুন্দরী ও স্বাস্থ্যবতী কন্যা ১ ফেব্রুয়ারি পৃথিবীতে এসেছে।এর পর সামাজিকমাধ্যমে ট্রাভিস ও কাইলি জেনারের জন্য শুভেচ্ছার ঢল নামে। ইনস্টাগ্রামে কাইলির ভক্তের সংখ্যা ১০ কোটি দুই লাখ। সবাই এ জুটিকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দেন।কাইলি তার গর্ভাবস্থার একটি ভিডিও ইন্টারনেটে শেয়ার করেন। ইউটিউবে তার এ ভিডিওটি ইতিমধ্যে ঝড় তুলেছে। এর মধ্যে সেটি এক কোটি ৮ লাখ দর্শক দেখে ফেলেছেন। ১১ মিনিটের ভিডিওতে দেখা যায়, কাইলি তার বয়ফ্রেন্ডের সঙ্গে গল্পে মশগুল। তারা একসঙ্গে আল্ট্রাসনোগ্রাফি করতে যাচ্ছেন। এরকম নানা কিছু নিয়ে নির্মিত হয়েছে ভিডিওটি। গত বছরের এপ্রিলে ট্রাভিসের সঙ্গে সম্পর্কে জড়ান কাইলি। সেপ্টেম্বরে তার মা হওয়ার খবর প্রথম শোনা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat