×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৮৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়ারীতে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত
নিজস্ব প্রতিনিধি:– রাজধানীর ওয়ারীতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। আনুমানিক ২২ বছর বয়সী এ যুবক ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ওয়ারির হোমিও মেডিকেলের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। পরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজান গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওয়ারীর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় হোমিও কলেজের পেছনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক গুলি চালায়। এতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে গুরুতর আহত অবস্থায় ভোর ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, বন্দুকযুদ্ধে নিহত যুবকের লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে তার নাম ঠিকানা জানা যায়নি।লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat