×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অনলাইনে এক মিনিটেই শেষ শাওমি ফোনের স্টক
নিজস্ব প্রতিনিধি:- অনলাইনে বিক্রি শুরুর এক মিনিটের মধ্যেই স্টক ফুরিয়ে গেছে শাওমি এমআই মিক্স ২এস ফোনের স্টক। গত সপ্তাহে চীনের অ্যাপল খ্যাত শাওমি ডিভাইসটি উন্মোচন করেছিল। মঙ্গলবার চীনের বাজারে এমআই অনলাইন স্টোরে ডিভাইসটি বিক্রি শুরু হয়। এরপর মাত্র এক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় ডিভাইসটির প্রথম লটের সব ইউনিট। তবে ফোনটির কত ইউনিট বিক্রি হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
ফোনটিতে এর অরিজিনাল বেজেল-লেস ডিজাইনের পাশাপাশি রয়েছে উন্নততর ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা। সিরামিক বডির মি মিক্স ২এস ফোনের ডিসপ্লেতে কোনো নোচ/খাঁজ নেই, যা হালের ট্রেন্ড বলে অনেক ফোন নির্মাতাই মনে করছে। এর ফ্রন্ট ক্যামেরাটি ডিসপ্লের নিচের দিকেই থাকছে। শাওমি মি মিক্স ২এস ফোনের স্ক্রিন ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি (২১৬০ x ১০৮০পি, ৪০৩ পিপিআই, ১৮:৯ অ্যাসপেক্ট র্যাশিও), আইপিএস এলসিডি, গরিলা গ্লাস ৪। প্রসেসর- ২.৮ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টাকোর সিপিইউ, এড্রিনো ৬৩০ জিপিইউ। র্যাম- ৬জিবি/৮জিবি, স্টোরেজ ৬৪ জিবি বা ১২৮ জিবি (৬জিবি র্যাম)/২৫৬জিবি (৮জিবি র্যাম), মাইক্রোএসডি স্লট নেই। ক্যামেরা- পেছনে ১২ মেগাপিক্সেল দুটি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ। সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা; মূল ক্যামেরার ডিএক্সওমার্ক স্কোর ৯৭, যা স্টিল ফটোগ্রাফিতে আইফোন ১০ এর সমান (৯৭ সাবস্কোর) পেয়েছে। ব্যাটারি- ৩৪০০ এমএএইচ, কিউআই ওয়্যারলেস চার্জিং। তবে চার্জিংয়ের গতি কম। ওএস এন্ড্রয়েড ৮.০ ওরিও, এমআইইউআই ৯.৫। ডুয়াল সিম, ফোরজি। পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেইস আনলক। ৩.৫ মিমি হেডফোন জ্যাক নেই, এফএম রেডিও নেই, ব্লুটুথ ৫, ওজন- ১৯১ গ্রাম, পুরুত্ব- ৮.১ মিলিমিটার। ফোনটির দাম পড়বে ৩৯৯৯ ইউয়ান বা ৫৮ হাজার থেকে ৬০ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat