×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাসপাতাল থেকে ফের কারাগারে খালেদা
নিজস্ব প্রতিনিধি:- কারাগার থেকে রোগ পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসার দুই ঘণ্টার মধ্যেই আবার বন্দী জীবনে ফিরে গেলেন বেগম খালেদা জিয়া।
শনিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয় বিএনপি নেত্রীকে। আর তাকে ঢাকার পুরান কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেয়া হয় বেলা দেড়টার দিকে। অবশ্য খালেদা জিয়াকে হাসপাতাল আনার পর সেখানেই রাখা হবে কি না, এ নিয়ে কথা উঠে। আর ঢাকার যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, ‘মনে হয় না আজ ওনাকে (খালেদা জিয়া) এখান থেকে নিয়ে যেতে পারব। তবে শেষ পর্যন্ত হাসপাতাল রাখতে হয়নি বিএনপি প্রধানকে। আর কারাগার থেকে আনার মতো এবং হাসপাতাল থেকে নেয়ার পুরোটা সময় কঠোর নিরাপত্তার আয়োজন করে পুলিশ। পুরো পথেই যান চলাচল বন্ধ করে দুই পাশে দাঁড়িয়ে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর ঢাকার পুরান কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় বিএনপি নেত্রীকে। ৫৮ দিন পর সেখান থেকে প্রথমবারের মতো বের করে বাইরে আনা হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেত্রীকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানে ঘণ্টা দুয়েক অবস্থান করেন তিনি। হাসপাতালে আনার পর কেবিন ব্লকের ৫১২ নম্বর কক্ষে নেয়া হয় বিএনপি নেত্রীকে। পরে সেখান থেকে এক্সরে কক্ষে নেয়া হয় বিএনপি নেত্রীকে। সেখানে একাধিক এক্সরের পর তাকে বের করে গাড়িতে তোলা হয়। তখন বেলা প্রায় দেড়টা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat