×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আনুশকা
বিনোদন ডেস্ক:-  ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার। ভারত সরকারের সূচনা এবং প্রসারণ মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যাল নামক সংস্থা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে এই পুরস্কারটি প্রদান করে। ভারতীয় চলচ্চিত্রের প্রগতি ও উন্নতির জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ সাধারণত এই পুরস্কার দেয়া হয়। চলতি বছরে সর্বোচ্চ সেই সম্মাননাটি পেতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।
আনুশকার অভিনয় ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। ২০০৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রব নে বানা দি জোড়ি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল তার। এ পর্যন্ত আনুশকার ঝুলিতে ছবির সংখ্যা ১৫টি। যেগুলোর বেশির ভাগই সুপারহিট। খুব অল্প সময়েই বলিউডে নিজের পায়ের তলার জমি পাকাপোক্ত করে নিয়েছেন তিনি। তবে দাদাসাহেব ফালকে পুরস্কারটি কিন্তু তিনি অভিনেত্রী হিসেবে পাচ্ছেন না, পাচ্ছেন একজন সফল নারী প্রযোজক হিসেবে। বলিউডে অসংখ্য নামিদামি প্রযোজকের ভীড়ে নারীদের সংখ্যা খুবই নগণ্য। এই তালিকাটাকে একটু লম্বা করতে অভিনয়ের পাশাপাশি ২০১৫ সালে ছবি প্রযোজনায় নামেন আনুশকা। নির্মাণ করেন তার প্রথম ছবি ‘এনএইচটেন’। এরপর ২০১৭ সালে ‘ফিল্লোরি’ আর নতুন বছরে ‘পরী’। ছবি তিনটিতে তিনি অভিনয়ও করেছেন। নায়িকা আনুশকা প্রযোজক হিসেবেও বেশ নজর কাড়তে সক্ষম হয়েছেন। তার প্রযোজিত তিনটি ছবিই খুব ভালো ব্যবসা করেছে। এত অল্প বয়সে এবং কম সময়ে একজন নারী প্রযোজক হিসেবে এই ধরণের সাফল্যের জন্যই ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদা সাহেব ফালকে পুরস্কার হাতে উঠছে আনুশকার। খুব শিগগিরই তার হাতে এই সম্মননা তুলে দেয়া হবে। প্রযোজনার ক্ষেত্রে নতুন বছরে তার হাতে রয়েছে আরও বেশ কয়েকটি প্রোজেক্ট। তবে আপাতত তিনি ব্যস্ত শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবির শুটিং নিয়ে। পাশাপাশি অপেক্ষা পুরস্কার গ্রহণের সেই বিশেষ দিনটির জন্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat