×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১১০ সিসির বাজাজ ডিসকভার বাজারে
বাজাজের জনপ্রিয় মডেল ডিসকভার। এর জন্মস্থান ভারতের পাশাপাশি বাংলাদেশেও ডিসকভার দেদারসে বিক্রি হচ্ছে। এছাড়াও এশিয়ার বেশ কয়েকটি দেশের সড়ক কাঁপাচ্ছে বাজাজ ডিসকভার। এবার এই মডেলটির ১১০ সিসির সেগমেন্ট আসছে। সম্প্রতি বাজাজের দেশীয় পরিবেশক উত্তরা মোটর্স লিমিটেড ডিসকভার ১১০ সিসির বাইকটি বাংলাদেশে প্রদর্শন করেছে। এটি শিগগিরই বিক্রির ঘোষণা দেয়া হবে।
বাজাজ ভারতে ২০০৩ সালে ডিসকভার সিরিজ আনে। জ্বালানি সাশ্রয়ী এবং রক্ষণাবেক্ষণের খরচ কম হওয়ায় এই সিরিজের বেশ কয়েকটি মডেল বাজারে আসে। শুরুতে বাজারে আসে ১২৫ সিসির ডিসকভার। এরপর আসে ১৩৫ সিসি, ১০০ সিসি এবং ১৫০ সিসি। সর্বশেষ ভারতে বাজারে এলো ১১০ সিসির ডিসকভার। ১১০ সিসি ক্যাটাগরির বাইক হলেও নতুন ডিসকভারে আছে ১১৫.৪৫ সিসির ইঞ্জিন। ইঞ্জিনের ক্ষমতা ৮.৬ বিএইচপি এবং ৯.৮ এনএম টর্ক। এতে সিঙ্গেল সিলিন্ডারের এয়ার কুলড ডিটিএস প্রযুক্তির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। কিক ও ইলেকট্রিক স্টার্টার সমৃদ্ধ বাইকটিতে ফোর স্পিড গিয়ার বক্স সংযোজন করা হয়েছে। বাইকটির দাম সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat