×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-১০
  • ৬১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেমির লড়াইয়ে রাতে মাঠে নামছে বার্সেলোনা
স্পোর্ট ডেস্ক:- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে আজ রাতে ইতালির ক্লাব রোমার বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই ম্যাচে স্বাগতিক রোমা। স্ট্যাডিও অলিম্পিকো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌঁনে একটায়।
প্রথম লেগের ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা। সুতরাং, সেমিফাইনালে উঠার লড়াইয়ে বার্সেলোনাই এগিয়ে রয়েছে। আজ বার্সেলোনা যদি ১-০ ব্যবধানেও জয় পায় কিংবা গোলশূন্য ড্রও করে তাহলে তারা সেমিফাইনালে উঠে যাবে। অন্যদিকে, রোমার সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচে কম করে ৩-০ গোলে জিততে হবে। ৩-১ গোলে জিতলেও হবে না। ৩-০ গোলে জিতলে দুই ম্যাচের ফলাফল হিসাব করলে হবে বার্সেলোনা ৪-৪ রোমা। ফলাফল ড্র হলেও রোমা সেমিফাইনালে খেলবে। কারণ অ্যাওয়ে গোলের দিক থেকে তারা এগিয়ে থাকবে। বার্সেলোনা সম্ভাব্য একাদশ: টার স্টেগেন; সেমেদো, পিকে, উমতিতি, আলবা; বাসকুয়েটস, রাকিটিচ, ইনিয়েস্তা; ডেম্বেলে, মেসি, সুয়ারেজ। রোমা সম্ভাব্য একাদশ: অ্যালিসন; কলারভ, ফাজিও, ম্যানোলাস, ফ্লোরিঞ্জি; স্ট্রুটম্যান, ডি রোজি, নাইংগোলান; পেল্লেগ্রিনি, গারসন; ডিজেকো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat