×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৬
  • ১৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এ কোন নায়িকা?
বিনোদন ডেস্ক:-  ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আইরিন সুলতানা। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। এরপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’সহ তার কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আইরিন এসব সিনেমায় একজন তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। তবে এবার তাকে শুধু তরুণীর চরিত্রেই নয়, একজন বৃদ্ধার চরিত্রেও দেখা যাবে। হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ নামে নতুন একটি সিনেমায় বৃদ্ধার চরিত্রে অভিনয় করছেন বলে রাইজিংবিডিকে জানান আইরিন। এরই মধ্যে এ সিনেমার প্রথম লটের শুটিংয়ে বৃদ্ধার চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। এ সময় তার মাথায় পাকা চুল, শরীরে বয়সের ছাপ, বয়সের ভারে লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায়। গত ৫ এপ্রিল থেকে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমাটির গল্প প্রসঙ্গে আইরিন রাইজিংবিডিকে বলেন, ‘‘পদ্মার প্রেম’ সিনেমায় ষাটের দশকের চিত্র দেখানো হবে। এই সিনেমায় আমি গ্রামের প্রভাবশালী পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করছি। সিনেমাটির গল্প পদ্মার পাড় ঘেঁষে যাওয়া একটি গ্রামের মানুষের জীবন নিয়ে। গল্পটি আমার ভালো লেগেছে। আশা করছি, দর্শকদের কাছেও ভালো লাগবে।’’ তিনি আরো বলেন, ‘‘পদ্মার প্রেম’ সিনেমায় প্রথমবার বৃদ্ধার চরিত্রে অভিনয় করছি। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক বেগ পেতে হচ্ছে। সাধ্যমতো চেষ্টা করছি বৃদ্ধার চরিত্রটি ফুটিয়ে তুলতে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’’ স্বপ্নচূড়া ফিল্ম ইন্টারন্যাশনাল প্রযোজিত ‘পদ্মার প্রেম’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এতে আইরিনের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক সুমিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat