×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৪
  • ৭১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রমজানে গরুর মাংস ৪৫০, খাসি ৭২০ টাকা কেজি
নিজস্ব প্রতিনিধি:-  রমজান মাস উপলক্ষে মাংসের দাম নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী দেশি গরুর মাংসের কেজি ৪৫০ টাকা, বিদেশি গরুর মাংস ৪২০ টাকা, মহিষ ৪২০ টাকা কেজি দরে বিক্রি করতে হবে। সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও মাংস ব্যবসায়ীদের এক যৌথ সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। গত বছর দুই প্রকারের গরু ও মহিষের মাংসের দাম ছিল যথাক্রমে ৪৭৫ টাকা, ৪৪০ টাকা ও ৪৪০ টাকা কেজি প্রতি। সেক্ষেত্রে এবার কেজি প্রতি  মাংসের দাম ২০ থেকে ২৫ টাকা কমেছে। এ ছাড়া সভায় খাসির মাংসের কেজি ৭২০ টাকা, ভেড়া ৬০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘এই দর সর্বোচ্চ দাম হিসেবে বিবেচিত হবে। কোনো ব্যক্তি নির্ধারিত মূল্যের বেশি রাখলে ব্যবস্থা নেওয়া হবে।’ ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু, মহাসচিব রবিউল আলম। সংবাদ সম্মেলনে ডিএস‌সি‌সির পক্ষ থে‌কে মাংস ব্যবসায়ী‌দের কিছু নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। সেগু‌লো হ‌লো-রমজান মা‌সে জবাইখানায় সি‌টি ক‌রপো‌রেশ‌নের বি‌ধি অনুযায়ী স্বাস্থ্যসম্মত ও হালাল উপা‌য়ে পশু জবাই, বাসি-পচা মাংস বি‌ক্রি না করা, দোকা‌নে মাং‌সের ওজন প‌রিমা‌পের জন্য ডি‌জিটাল মে‌শিন ব্যবহার করা, নিজস্ব ব্যবস্থাপনায় সব বর্জ্য অপসারণসহ প‌রিষ্কার-প‌রিচ্ছন্ন পরিবেশ রাখা ও মাংসের মূল্য তা‌লিকা দৃশ্যমান স্থা‌নে প্রদর্শন করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat