×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৯
  • ৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিউবায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত শতাধিক
আন্তর্জতিক ডেস্ক:- কিউবায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার কিউবার রাজধানী হাভানার হোসে মার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়। কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
বিমানের যাত্রা পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্যমতে স্থানীয় সময় শুক্রবার সকালে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি একটি মাঠের মধ্যে বিধ্বস্ত হয়। বিমানটিতে ১০৪ জন যাত্রী এবং পাঁচজন মেক্সিকান কেবিন ক্রু ছিলেন। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে যাত্রীদের মধ্যে শুধু তিনজন বেঁচে আছেন। তবে তাদের অবস্থাও গুরুতর। অভ্যন্তরীণ রুটে চলাচল করা এই বিমানটি দেশটির পূর্বাঞ্চলের ওলগিন শহরে যাচ্ছিল। মেক্সিকোর একটি কোম্পানির কাছ থেকে ধারে বিমানটিকে ব্যাবহার করছিল কিউবার রাষ্ট্রীয় বিমান সংস্থা। মেক্সিকোর যানবাহন বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে ১৯৭৯ সালে তৈরি বোয়িং ৭৩৭ বিমানটি গত নভেম্বরে মাসে পুরোপুরি সফলভাবে পরিদর্শন করা হয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল ডিয়ায ক্যানেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘একটি দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনা ঘটেছে। মনে হচ্ছে মৃতের সংখ্যা খুব বড়। যা মোটেও আশাপ্রদ খবর নয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat