×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৯
  • ৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত
নিজস্ব প্রতিনিধি:- ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি হত্যা মামলার আসামি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
শুক্রবার দিবাগত রাতে জেলার নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইমন। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান জানান, গত ১৭ মে নান্দাইলের বড়াইল এলাকায় রানা নামে একজনকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়। ওইদিনই হত্যা মামলাটির এজাহারনামীয় আসামি মো. ইমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমনকে নিয়ে শুক্রবার রাতে নান্দাইল চৌরাস্তা এলাকায় পলাতক আসামি প্রান্তকে গ্রেপ্তার করতে যায় ডিবি পুলিশ। এ সময় আসামি ইমনকে ছিনিয়ে নিতে প্রান্ত ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে ইমন পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে চাইলে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। বন্দুকযুদ্ধের সময় নান্দাইল মডেল থানার এসআই নাজিম উদ্দিন ও কনস্টেবল মোক্তার হোসেন আহত হয়েছেন বলে জানান ডিবির ওসি আশিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat