×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৭
  • ৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলায় এসিড নিক্ষেপের আসামি অপু গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:-  অবশেষে গ্রেপ্তার হয়েছে ভোলায় স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের চাঞ্চল্যকর ঘটনার মূল আসামি মহব্বত হোসেন অপু। ঘটনার ১১ দিন পর শনিবার ভোর রাতে ভোলা সদরের বালিয়া থেকে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ। গ্রেপ্তারকৃত অপু স্থানীয় মানিক হাওলাদের ছেলে ও ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পুলিশের জিজ্ঞাসাবাদে অপু এসিড নিক্ষেপের দায় স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন। তিনি জানান, প্রেমসংক্রান্ত কারণে এ এসিড নিক্ষেপের ঘটনা। অপু পুলিশকে জানিয়েছে, কয়েকদিন আগে উক্ত স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। কিন্তু ওই স্কুলছাত্রীর একাধিক প্রেমিক থাকায় সে ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ সুপার জানান, ডিজিটাল পদ্ধতি ও গভীর তদন্ত করেই মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ১৪ মে গভীর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় স্কুলছাত্রীকে জানালা দিয়ে এসিড ছুড়ে মারে অপু। এ সময় স্কুলছাত্রীর সঙ্গে তার বোনও আক্রান্ত হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৪(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat