×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৪
  • ৯৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতে নিহত ২৫
আন্তর্জতিক ডেস্ক:- মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। অগ্নিকুণ্ড খ্যাত আগ্নেয়গিরি ফিউগোর ভয়াবহ বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্স ও গার্ডিয়ানের। গুয়াতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফিউগো আগ্নেয়গিরির গরম লাল লাভা আট কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সেগুলো নদীর ধারার মত প্রবাহিত হচ্ছে। এছাড়া দেশটির রাজধানী গুয়াতেমালা সিটিসহ আশপাশের এলাকায় প্রচুর ছাই বৃষ্টি বর্ষিত হচ্ছে। এটি এই বছর ৩,৭৬৩ মিটার (১২,৩৪৬ ফুট) আগ্নেয়গিরির দ্বিতীয় অগ্ন্যুৎপাত। লাভার স্রোতের কারণে এল রোডেও, আলোটেনানগো এবং সান মিগুয়েল লস লোটেস এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গ্রামের শত শত ঘরবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। পুড়ে গেছেন অনেক মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে গুয়াতেমালা সিটির বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জিমি মোরালেস হতাহতদের উদ্ধার ও পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রীয় সংস্থাকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ১৯৭৪ সালের পর এটিকেই দেশটির সবচেয়ে বড় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা বলে চিহ্নিত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat