×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৬
  • ৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলে  ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় পরিবহনের ৩ জন নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা সংলগ্ন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে পুলিশের ধারনা নিহতদের বাড়ি দিনাজপুর জেলায়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পাথর বোঝাই ট্রাক ও খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় পরিবহনের চালকসহ ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। পরিচয় সনাক্ত হলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান, দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক দ্রুত সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat