×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৩
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়া সংকট: রাশিয়া-ইরানের শীর্ষ কূটনীতিকের বৈঠক
আন্তর্জতিক ডেস্ক:- সিরিয়া সংকট নিয়ে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ। টেলিফোনে আলাপকালে তারা সিরিয়া সমস্যার সমাধান, আসন্ন পঞ্চম ক্যাস্পিয়ান সম্মেলন ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বেশি জোর দিয়েছেন। খবর বার্তা সংস্থা তাসের।
সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ দুই কূটনীতিক রাশিয়া ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, পঞ্চম ক্যাস্পিয়ান সম্মেলন এবং সিরিয়া সংকট নিরসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ক্যাস্পিয়ান উপকূলবর্তী পাঁচটি দেশ আজারবাইজান, ইরান, কাজাখস্তান, রাশিয়া ও তুর্কমেনিস্তানের নেতাদের একটি সম্মেলন আগস্ট মাসের গোড়ার দিকে কাজাখস্তানের আকতাউতে অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে ক্যাস্পিয়ান সাগরের আইনগত অবস্থা নিয়ে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। বাসস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat