×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৭-১২
  • ৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাল ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
নিজস্ব প্রতিনিধি:- ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আগামীকাল শুক্রবার তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। রাজনাথ সিংয়ের সফরসঙ্গী হিসেবে থাকবেন স্বরাষ্ট্র ও  সীমান্ত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। সফরকালে তিনি সন্ত্রাস-দমন সহযোগিতা, চরমপন্থিগ্রুপগুলোর দ্বারা তরুণদের উদ্বুদ্ধ হওয়া ও রোহিঙ্গা উদ্বাস্তুসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন  বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিশেষ বিমানে তিনি দিল্লি থেকে ঢাকায় পৌঁছাবেন। শনিবার সকালে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন। এরপর যাবেন ধানমন্ডী ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে।
রবিবার সকালে পরিদর্শন করবেন ঢাকেশ্বরী মন্দির। এরপর যাবেন রাজশাহীর সারদায়। রাজশাহী থেকেই ওই দিনই ফিরে যাবেন দিল্লিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat