×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৯
  • ৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলম্বিয়ায় শান্তি প্রক্রিয়া নিয়ে নিরাপত্তা পরিষদের উদ্বেগ
আন্তর্জতিক ডেস্ক:- কলম্বিয়ায় চলমান শান্তি প্রক্রিয়ার মাঝে ‘অব্যাহত নিরাপত্তাহীনতায়’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে।
পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কলম্বিয়ায় কমিউনিটি ও সামাজিক নেতৃবৃন্দকে হত্যাসহ সংঘাত জর্জরিত কিছু এলাকায় সহিংসতা ও মাদক পাচার এবং ‘অব্যাহত নিরাপত্তাহীনতায়’ পরিষদের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।
এসব চ্যালেঞ্জ মোকাবেলায় গৃহীত কৌশল তুলে ধরে নিরাপত্তা পরিষদের সদস্যরা কলম্বিয়া সরকার এবং দায়িত্বশীল সকল নিরাপত্তা এবং বেসামরিক প্রতিষ্ঠানকে এসব এলাকায় তাদের উপস্থিতি জোরদারের আহবান জানান।
তারা চলতি মাসের গোড়ার দিকে প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ইভান দুকো, রাষ্ট্রীয় প্রধান প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা পরিহারে চুক্তি সাক্ষরকে স্বাগত জানান।
নিরাপত্তা পরিষদের সদস্যরা সাবেক রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া-পিপলস আর্মি (এফএআরসি-ইপি) সদস্যদের পূর্ণ রাজনৈতিক, আইনি এবং আর্থ-সামাজিক অন্তর্ভূক্তিকরণের গুরুত্বারোপের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
পরিষদ সদস্যরা শান্তিচুক্তি বাস্তবায়নে কলম্বিয়ার সঙ্গে অব্যাহতভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন। বাসস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat