×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৮-১০
  • ৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কলম্বিয়া
আন্তর্জতিক ডেস্ক:-ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট ইভান দুকো দায়িত্ব নেওয়ার কয়েকদিন আগে এই ঘোষণা আসলো।বুধবার প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ কথা জানা যায়।৩ আগস্টের ওই চিঠিতে বলা হয়, ‘আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, কলম্বিয়া সরকারের পক্ষে প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’জাতিসংঘের ৭০ শতাংশের বেশি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন দেশে হিসেবে স্বীকৃতি দিয়েছে।ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বারবারই বলে আসছেন, তাদেরকে সার্বভৌমত্বের স্বীকৃতি দিলে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া অনেকটা ত্বরান্বিত হবে। তবে তা মানতে নারাজ ইসরায়েল ও তার মিত্ররা।গত বছর জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া স্বীকৃতির পর ফিলস্তিনি আরব দেশগুলো বিশ্বের প্রতি ফিলিম্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায়। একইসঙ্গে পূর্ব জেরুজালেমকে এর রাজধানী স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat