×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৮-৩০
  • ৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্র ও গণমাধ্যম স্বচ্ছ রাখতে ছাঁকনি প্রয়োজন : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্র ও গণমাধ্যম স্বচ্ছ রাখতে ছাঁকনি প্রয়োজন। আজ রাজধানীর কাকরাইলে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে গণতন্ত্রকে রাজাকার, জঙ্গি-সন্ত্রাস, মিথ্যাচার, ইতিহাস বিকৃতি থেকে এবং গণমাধ্যমকে হলুদ সাংবাদিকতা, মিথ্যাচার, কটূক্তি, উস্কানি, খণ্ডিত তথ্য ও গুজবের আবর্জনা থেকে মুক্ত রাখতে হবে। এক্ষেত্রে ছাঁকনির বিকল্প নেই।’ পিআইবি’র মহাপরিচালক মোঃ শাহ আলমগীরের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও তথ্য সচিব আবদুল মালেক বিশেষ অতিথি এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনসহ গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে তাদের বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ইনু বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে, সেই গণতন্ত্রকে স্বচ্ছ রাখতে এর দূষণগুলো চিহ্নিত করে নির্মূল করতে হবে। আর এজন্য রাজাকার-জঙ্গি ও এদের পৃষ্ঠপোষকদের কোনো ছাড় দেয়া চলে না। গণতন্ত্রের সাথে সাথে উন্নয়ন ও শান্তির পথেও এরাই প্রধান বাধা। দেশে স্থায়ী শান্তির জন্য ২০১৮ সালের নির্বাচনেই এদের রাজনীতি থেকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে হবে।’‘গণতন্ত্র আর গণমাধ্যম হাত ধরাধরি করে চলে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে সঠিক পথে পরিচালিত করতে স্বচ্ছ গণমাধ্যম সবসময়ই সহায়ক শক্তি। আর গণমাধ্যমের এ স্বচ্ছতা গণমাধ্যম কর্মীদেরই নিশ্চিত করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat