×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৯
  • ৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি দশম সংসদের ২২তম অধিবেশন শুরু হচ্ছে আজ
নিজস্ব প্রতিনিধি:-চলতি দশম সংসদের ২২তম অধিবেশন শুরু হচ্ছে আজ রবিবার বিকাল পাঁচটায়। ডিসেম্বরে জাতীয় নির্বাচন এবং অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠিত হলে এটাই হতে পারে এই সংসদের শেষ অধিবেশন। সংসদ সচিবালয় সূত্রে প্রাপ্ত আভাস অনুযায়ী, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এই অধিবেশনে সমাপনী বক্তব্যে নির্বাচনকালীন সরকার নিয়ে কথা বলতে পারেন। যার কারণে এবারের অধিবেশনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
 অধিবেশন শুরুর আগে আজ বিকাল চারটায় সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকেই অধিবেশনের মেয়াদ নির্ধারণ হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচন ও সম্ভাব্য নির্বাচনকালীন সরকার গঠনের সময়সীমা বিবেচনায় নিয়ে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই অধিবেশন চালানো হতে পারে।চলতি সংসদের সম্ভাব্য এই শেষ অধিবেশনে সড়ক পরিবহন ও ডিজিটাল নিরাপত্তা আইন পাস হবার কথা রয়েছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের বিধান যুক্ত করতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন পেলে সেটিও পাস হতে পারে এই অধিবেশনেই। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত ২১টি বিল সংসদে পাসের অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat