×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৯
  • ৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা দেশের উন্নয়নের জন্য অপরিহার্য : ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, তরুণদের মাদকের নেশা থেকে ফেরাতে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলা দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। তিনি বলেন, দেশের একসময়ের ঐতিহ্যবাহী কাবাডি, দাড়িয়াবান্দা, গাদন, গোল্লাছুট খেলাগুলো আজ হারাতে বসেছে। আজ ঈশ^রদী সাঁড়া মাড়োয়ারি মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ (অনুর্ধ্ব ১৭) এর ইউনিয়নভিত্তিক ফুটবল ম্যাচ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন। ভূমিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলায় উৎসাহ যোগাতেন এবং তাঁর যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলায় উৎসাহ দিতে স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করেন। তিনি বলেন, বর্তমান ছেলেমেয়েরা ডিজিটাল গেইমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। তাদের এ আসক্তি কমাতে ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, কানামাছি এসব খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে। বিদ্যালয়ের শারিরীক শিক্ষকদের এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। ছেলেমেয়েদের খেলাধুলার জন্য সরকার খেলার মাঠের ব্যবস্থা করছে বলে ভ‚মিমন্ত্রী উল্লেখ করেন। ঈশ^রদী উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat