×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৩
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে
স্পোর্ট ডেস্ক:-বেতনভাতা সংক্রান্ত জটিলতায় পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে জিম্বাবুয়ে দলে খেলেননি ব্রেন্ডন টেলরসহ দলের পাঁচ সেরা ক্রিকেটার। তবে বাংলাদেশ সফরে সেই জটিলতার মুখে পড়তে হয়নি দলটিকে। টেলর, এরভিন ও সিন উইলিয়ামসকে নিয়েই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
এক বছর ধরে দলের ক্রিকেটারদের ম্যাচ ফি পান না জিম্বাবুয়ের ক্রিকেটাররা। এ কারণে কর্মবিরতিতে যায় ক্রিকেটাররা। আইসিসির সঙ্গে সম্মিলিতভাবে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করার প্রতিশ্রুতি দেয়ার পর খেলোয়াড়রা মাঠে ফিরতে রাজি হয়।
একইসঙ্গে খেলা বয়কট করলেও সেকান্দর রাজাকে দলে বিবেচনা করেননি নির্বাচকরা। আর হাঁটুর সার্জারি করায় খেলা সম্ভব হচ্ছে না গ্রায়েম ক্রেমারের। অধিনায়কের দায়িত্বে অবশ্য হ্যামিল্টন মাসাকাদজা বহাল থাকছেন।
এই তিন ক্রিকেটার বাংলাদেশ সফর ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের দলেও জায়গা পেয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। এরপর সেখানে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজও খেলবে।
দক্ষিণ আফ্রিকা সিরিজের পর দুই ম্যাচ টেস্ট ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে দল।
বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ে দল
ওয়ানডে: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ এরভিন, ব্রেন্ডন টেলর, সিন উইলিয়ামস, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নিয়ম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিশাল মুসাকান্দা, টেন্ডাই চাতারা, সিফাস চেপাস|
টেস্ট: হ্যামিল্টন মাসাকাদজা, ব্রায়ান চারি, ক্রেইগ এরভিন, ব্রেন্ডন টেলর, সিন উইলিয়ামস, পিটার মুর, রেজিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, রিচার্ড নাগ্রাভা, জন নিয়ম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা|
দক্ষিণ আফ্রিকা সফরে জিম্বাবুয়ে দল
ওয়ানডে: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ এরভিন, ব্রেন্ডন টেলর, সিন উইলিয়ামস, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, তিনাশে কামুচুকামে, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান মারেই, টেন্ডাই চাতারা|
টি-টোয়েন্টি: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, নেভিল মাদজিভা, ব্রেন্ডন টেলর, সিন উইলিয়ামস, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, ব্রেন্ডন মাভুতা, ক্রিস্টোফার মাপুফো, চামু চিগাবা, ওয়েলিংটন মাসাকাদজা, তারিশাল মুসাকান্দা, টেন্ডাই চাতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat