×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৪
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র হজব্রত পালন শেষে ২০৪টি ফ্লাইটে ৭৫ হাজার ৮৭০ জন হাজি দেশে ফিরেছেন
নিজস্ব প্রতিনিধি:- পবিত্র হজব্রত পালন শেষে ফিরতি ২০৪টি ফ্লাইটে ৭৫ হাজার ৮৭০ জন হাজি দেশে ফিরেছেন। শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৬টি বিমানে এসব যাত্রী বাংলাদেশে প্রত্যাবর্তন করেন বলে ঢাকায় অফিস সূত্রে জানানো হয়।
 এ বছর বিমানের ১৬৭ টি হজ ফ্লাইটে ৬২ হাজার ৭৯৬ জন হাজি সৌদি আরব গেছেন। এবার পবিত্র হজ পালন করতে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী সৌদি আরব গেছেন।আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে, এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৭২টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে।
 এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আজ পর্যন্ত ২১ জন নারীসহ ১২৬ জন হাজি ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ৭৯ জন, মদিনায় ১৪, জেদ্দায় ৫, মিনায় ১৮, এবং আরাফায় ১০ জন হাজী ইন্তেকাল করেন বলে মক্কায় অবস্থিত হজ অফিস জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat