×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১০-০৮
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিস্টার বিন হিসাবে আর নাও ফিরতে পারেন রোয়ান অ্যাটকিনসন
বিনোদন ডেস্ক:-জনপ্রিয় অভিনেতা রোয়ান অ্যাটকিনসন বলেছেন, তিনি তাঁর আইকনিক চরিত্রে আবার নাও ফিরতে পারেন। দ্য গ্রাহাম নর্থটন শোয়ে এসে তিনি বলেন, ”আমি আবার ফিরে আসব কিনা সন্দেহ। তবে এখনই কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।” ১৯৯০ সালে প্রথম শুরু হয় মিস্টার বিন সিরিজ। টেলিকাস্টের সঙ্গে সঙ্গেই প্রচুর জনপ্রিয়তা অর্জন করে শুধু বাচ্চাদের মধ্যে নয়, বড়দের মধ্যেও। অ্যাটকিনসন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রিতে পড়াকালীন নিজেই ডেভলপ করেছিলেন চরিত্রটাকে।অ্যাটকিনসন আইরিশ টিভির সঞ্চালক গ্রাহাম নর্থনের বিবিসি শোয়ে একথা বলেছেন। তিনি আরও বলেন, “আপনার কখনই বলা উচিৎ নয় যে কখনও করবনা। না শব্দটা কখনই বলা কাম্য নয়, কিন্তু এমন একটা সময় আসবে যেখানে মনে হবে যা কিছু আপনার করার ছিল তার থেকে বেশিই করে ফেলেছেন।” তবে মিস্টার বিন অনুপ্রেরণা পেয়েছে দুটো অ্যানিমেটেড সিরিজ থেকে। বিন এবং মিস্টার বিন’স হলিডে, দুটো ছবিই বাণিজ্যিকভাবে চূড়ান্ত সফল। চরিত্রটা মোটামুটি কথা বলে না বললেই চলে। শুধু মাঝেমধ্যে দুর্বোধ্য ভাষায় বিড়বিড় করে ওঠে। স্কেচ নির্ভর এই কমেডি শারীরিক অঙ্গভঙ্গিতে মাত করেছে দুনিয়া। মিস্টার বিন প্রাপ্তবয়স্কদের চেহারায় শিশুদের মস্তিষ্কসম্পন্ন এক ব্যক্তি। তিনি জানেনই না, সমাজের সবার সমস্যার কারণ হয়ে দাঁড়ান তিনি। তাঁকে সবসময়ই দেখা যায় মার্কামারা টুইড জ্যাকেটে, সঙ্গে লাল টাই। প্রত্যেকটা এপিসোডের শুরু হয় যেখানে দেখা যায় মিস্টার বিনের ওপর আকাশ থেকে স্পটলাইটে পড়ছে। তার বেমানান দৃষ্টি বলে দেয় গন্ডগোল আসন্ন। জনি ইংলিশের তৃতীয় কিস্তিতে সম্প্রতি দেখা যাচ্ছে রোয়ান অ্যাটকিনসনকে। -The Indian Express

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat