×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১০-০৮
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শুরু হোক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মহাযাত্রা : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘শুভ মহালয়া উৎসব সনাতন ধর্মের দেবী দুর্গার আগমনী বার্তা বহন করে। আজকের এ শুভক্ষণে শুরু হোক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মহাযাত্রা। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানাই।’ মন্ত্রী আজ রাজধানীর স্বামীবাগ লোকনাথ মন্দিরে ১১৮তম শুভ মহালয়া উৎসব-১৪২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশ একটি ফুলের বাগান। এখানে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম-বর্ণ -গোত্রের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে একত্রে বসবাস করে আসছে। তিনি শুভ মহালয়া উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সবাইকে এ সম্প্রীতির ধারা যাতে অব্যাহত থাকে সে আহ্বান জানান। তিনি একই সাথে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেওয়ারও আহ্বান জানান। সংসদ সদস্য পংকজ নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আশীষ রঞ্জন দাস এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। অনুষ্ঠানে ‘আগমনী আলো’ শীর্ষক নৃত্যালেখ্য পরিবেশিত হয় যেটি পরিচালনা করেন অনিক বোস। চ-ীপাঠ করেন শিমুল ইউসুফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat