×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১০-১০
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুলগেরিয়ায় টিভি উপস্থাপক ও সাংবাদিক ধর্ষণ ও হত্যার দায়ে জার্মানিতে গ্রেপ্তার ১
আন্তর্জতিক ডেস্ক:-বুলগেরিয়ায় টিভি উপস্থাপক ভিক্টোরিয়া মারিনোভাকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত অভিযোগে জার্মানি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সেভেরিন ক্রাসিমিরভ বলে জানিয়েছে বুলগেরিয়ার কর্তৃপক্ষ। বিবিসি।
বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এমলাদেন মারিনভ বলেন, উপস্থাপককে হত্যার ঘটনাস্থল থেকে উদ্ধার করা ডিএনএ’র সঙ্গে গ্রেপ্তার ব্যক্তির ডিএনএ’র মিল পাওয়া গেছে।
উপস্থাপক মারিনোভা একটি টিভি টকশো উপস্থাপনা করতেন। যেখানে রাজনীতিক ও ব্যবসায়ীদের দুর্নীতি নিয়ে আলোচনা করা হয়। তবে বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণ বলছে, পেশাগত কারণে মারিনোভা খুন হননি।’
মামলার প্রধান প্রসিকিউটর বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে ঘটনাটি আকস্মিক যৌন আক্রমণ। তবে সকল দিকই আমরা খতিয়ে দেখছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat