×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১০-২৪
  • ৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টানা পাঁচ ম্যাচ হারার পর অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ
স্পোর্ট ডেস্ক:-টানা পাঁচ ম্যাচ হারার পর অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লজেনকে ২-১ গোলে পরাজিত করে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে লোপেতেগির শিষ্যরা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় রিয়াল। লুকাস ভাসকেসের কাছ থেকে বল পেয়ে প্লজেনের জাল কাপান ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। ম্যাচের ৩৫ মিনিটে ইসকো মিস না করলে ব্যবধান দিগুণ হতে পারতো। প্রথমার্ধে উভয় দল বেশ কিছু সুযোগ তৈরি করতে পারলেও কেউ গোলের দেখা পায়নি। ফলে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। গ্যারেথ বেলের কাছ থেকে বল পেয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৭৮ মিনিটে প্লজেনের হয়ে ব্যবধান কমান হরোসভস্কি। সতীর্থের ছোট করে বাড়ানো বলে হরোসফস্কির নেয়া শট ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি কেইলর নাভাস।
তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। গোল ব্যবধানে এগিয়ে থেকে এএস রোমা সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat