×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১১-১৭
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন বণ্টন দ্রুততম সময়ে শেষ করতে প্রধানমন্ত্রীর বরাবর চিঠি দিয়েছেন এরশাদ
নিউজ ডেস্ক:-একাদশ জাতীয় নির্বাচনে জোটবদ্ধ নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে আসন বণ্টন দ্রুততম সময়ে শেষ করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার সন্ধ্যায় জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিকাল সেক্রেটারি সুনীল শুভ রায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এ চিঠি পৌঁছে দেন। আওয়ামী লীগ সভাপতির পক্ষে চিঠিটি গ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে সময় দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সুনীল শুভ রায় বলেন, ‘মাত্র তো চিঠি দিলাম। আশা করছি খুব দ্রুত জাপা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য সময় দিবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আমরা নির্বাচনের বিষয়ে কথা বলতে চাই। ’ সুনীল শুভ রায় যোগ করেন: আলোচনায় আসনের বিষয় যেমন থাকবে, তেমনি বর্তমান রাজনৈতিক বিষয়ে আওয়ামী লীগের সভাপতির সঙ্গে আলোচনা করতে চায় জাতীয় পার্টি। তবে জাতীয় পার্টি কি মহাজোটে নির্বাচন করবে নাকি এককভাবে নির্বাচন করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat