×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১১-২০
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তি পেলেন আলোকচিত্রী শহীদুল আলম
নিউজ ডেস্ক:-কারাগার থেকে মুক্তি পেয়েছেন দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী শহিদুল আলম। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কারাগারের ডেপুটি জেলার জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা শহিদুল আলমকে জামিন দেন হাইকোর্ট। জামিনের কপি কারাগারে পৌঁছে দেন শহিদুলের আইনজীবী।
নিরাপদ সড়কের দাবিতে গত ৩ ও ৪ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীর জিগাতলা এলাকায় সংঘর্ষ হয়। এসময় বেশ কয়েকবার ফেসবুক লাইভে সংঘর্ষ নিয়ে কথা বলেন শহিদুল আলম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের সমালোচনা করেন। এরপর ৫ আগস্ট শহিদুল আলমকে তার বাসা নিয়ে থেকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। রাতে তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। মামলায় তার বিরুদ্ধে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat