×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১১-২২
  • ৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুমিনুলের হাফসেঞ্চুরি, ইমরুলের বিদায়ে লাঞ্চের আগে আফসোস
নিউজ ডেস্ক:ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। তবে এরপর ওপেনার ইমরুল কায়েসের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে দাপুটে একটা সূচনা এনে দিয়েছেন মুমিনুল হক। ইতোমধ্যেই হাফসেঞ্চুরি পূর্ণ হয়েছে।
তবে দলীয় শত রান পূর্ণ হওয়ার পরপরই আউট হয়ে যান ইমরুল কায়েস। সাজঘরে ফেরার আগে তিনি করেন ৩০ রান। এরপরই মধ্যাহ্ন বিরতি ঘোষণা করা হয়। লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১০৫ রান। তাই লাঞ্চের আগ মুহূর্তে ইমরুলের বিদায়টাই আঁফসোস থাকল বাংলাদেশের জন্য।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। সকাল সাড়ে ৯টায় ম্যাচটি ম্যাচটি শুরু হয়েছে। প্রায় এক বছর পর টেস্টে ফিরেন সৌম্য। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে ডাক মেরেই বিদায় নেন তিনি। চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে অফ স্পিনার নাঈম হাসানের। দলে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে চোটের কারণে দলে ছিলেন না টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat