×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১১-২২
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান বিচারপতির মুখোমুখি ট্রাম্প!
নিউজ ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট মুখোমুখি অবস্থানে রয়েছেন। একজন ফেডারেল জাজকে ‘ওবামা জাজ’ মন্তব্য করেন ট্রাম্প। এমন বক্তব্যের সমালোচনা করে বলেছেন, আমরা ওবামা জাজ, ট্রাম্প জাজ, বুশ জাজ বা ক্লিনটন জাজ নই।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট ও প্রধান বিচারপতির এমন প্রকাশ্যে বিতর্কে জড়ানোর ঘটনা খুবই বিরল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পরে ট্রাম্পও প্রধান বিচারপতির অবস্থানকে ভুল বলে অভিহিত করেন।
অভিভাসন নীতির বিরুদ্ধে সিদ্ধান্ত দেয়ায় মঙ্গলবার একজন ফেডারেল জাজের সমালোচনা করেন ট্রাম্প। তিনি টুইটারে লিখেছেন, দেশের নিরাপত্তার জন্য জনগণের যে মত তার চেয়ে ‘ওবামা জাজদের’ মতামত ভিন্ন। এর কিছুক্ষণ পর আরেক টুইটে ট্রাম্প লিখেন, এসব (অভিভাসন) মামলার বিপক্ষেও অনেকরকম যুক্তি তুলে ধরা হয়। এরপরও কেন বেশিরভাগ মামলাই বিপক্ষে যায়। এসব রুলিং আমাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত অপরিপক্ক। প্রেসিডেন্টের এমন বক্তব্যের জবাবে ২০০৫ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় নিয়োগ পাওয়া জন রবার্ট বার্তা সংস্থা এপিকে বলেন, আমাদের বিচারকরা তাদের সর্বোচ্চটা দিয়ে সবার অধকার রক্ষার চেষ্টা করেন। আমাদের বিচার বিভাগের স্বাধীনতাটা গর্ব করার মতো। এজন্য আমাদের সবার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। এর আগে ২০১৬ সালে কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বাতিল করার ওই বিচারককে ‘তথাকথিত বিচারক’ বলেছিলেন। জবাবে একজন বিচারক ট্রাম্পকে ‘ভূয়া’ আখ্যা দিয়ে ক্ষমা চেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat