×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১১-২৩
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২৪৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ ; বাংলাদেশের লিড ৭৮ রানের
স্পোর্ট ডেস্ক:-বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৪৬ রানেই অলআউট হয়ে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংস থেকে ৭৮ রানের লিড পেল বাংলাদেশ। কারণ নিজেদের প্রথম ইনিংসে ৩২৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওপেনার ও অধিনায়ক ক্রেইগ ব্রার্থওয়েট ১৩, শাই হোপ ১, কাইরেন পাওয়েল ১৪, সুনীল অ্যামব্রিস ১৯, রোস্টন চেজ ৩১, শিমরোন হেটমায়ার ৬৩, দেবেন্দ্র বিশু ৭, কেমার রোচ ২, জোমেল ওয়ারিকান ১২ ও শানন গ্যাব্রিয়েল ৬ রান করে আউট হন। তবে শেন ডওরিচ ৬৩ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের নাইম হাসান ৬১ রানে ৫টি, সাকিব আল হাসান ৪৩ রানে ৩টি উইকেট নেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন। এর আগে সকালে নিজেদের প্রথম ইনিংসে ৩২৪ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলের পক্ষে মোমিনুল হক ১২০, ইমরুল কায়েস ৪৪, তাইজুল ইসলাম অপরাজিত ৩৯, অধিনায়ক সাকিব আল হাসান ৩৪, নাইম হাসান ২৬, মেহেদি হাসান মিরাজ ২২, মোহাম্মদ মিথুন ২০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের শানন গ্যাব্রিয়েল ও জোমেল ওয়ারিকান ৪টি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat