×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১১-২৭
  • ৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২ বছরের বেশি সাজাপ্রাপ্তরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না
নিউজ ডেস্ক:–দুর্নীতির মামলায় দুই বছর বা এর অধিক কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। শুধুমাত্র আপিল বিভাগ কর্তৃক সাজা স্থগিত হলেই তারা নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবেন বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, নিম্ন আদালতে দুর্নীতির দায়ে দুই বছর বা এর অধিক সাজাপ্রাপ্তদের আপিল উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনে অংশ নিতে পারবেন না।
হাইকোর্টের এই আদেশের ফলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ যেসব রাজনীতিকরা দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের নির্বাচনে অংশ সম্ভব হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনজীবীরা। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সম্বয়য়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। একই সঙ্গে সাজা স্থগিত চেয়ে বিএনপির পাঁচ নেতার আবেদনও খারিজ করে দেন আদালত। বিএনপির ওই পাঁচ নেতা হলেন, আমানুল্লাহ আমান, ওয়াদুদ ভুইয়া, মো. আব্দুল ওয়াহাব, মশিউর রহমান ও ড্যাব নেতা ডা. জাহিদ হোসেন। একইসঙ্গে আদালত বলেছেন, আমরা দণ্ড স্থগিতের আবেদনে হস্তক্ষেপ করছি না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat