×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১১-২৮
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে ২২ জনের মৃত্যু
আন্তর্জতিক ডেস্ক:-চীনের উত্তরাঞ্চলে একটি রাসায়নিক কারখানার কাছে বুধবার শক্তিশালী বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে গেলে অন্তত ২২ জনের মৃত্যু ও আরো ২২ জন আহত হয়েছে। এই অঞ্চলেই ২০২২ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। বেইজিং থেকে প্রায় ২শ’ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে ঝাংজিয়াকোউ নগরীর হেবেই শেংহুয়া কেমিক্যাল কোম্পানির কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এএফপি’র। স্থানীয় প্রচারণা বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোর অ্যাকাউন্টে বলা হয়, এই বিস্ফোরণে ছোটবড় ৫০টি ট্রাক পুড়ে গেছে। এতে আরো বলা হয়, স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে এটি ঘটে। বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিজিটিএন পরিবেশিত খবরে পুড়ে যাওয়া ট্রাকগুলো ও দমকল কর্মীদের কাজ করতে দেখা গেছে। বিস্ফোরণে কারখানার কোন ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat