×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১২-০২
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লড়াই শেষে বাড়িতে সোনালি
বিনোদন ডেস্ক:-ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছেন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। আর এ জন্য নিজ দেশ ছেড়ে পারি দিয়েছেন ভিন্ন দেশে। ঘাতক ব্যাধির সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন এখনো তিনি।
এবার বাড়ি ফিরলেন তিনি। দীর্ঘ দিন নিউ ইয়র্কে চিকিৎসা নিয়ে মুম্বাইয়ে ফেরেন। এ বিষয়ে রবিবার সোনালি একটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
সেখানেই তিনি জানিয়েছেন, তিনি ফিরে আসছেন। সঙ্গে তার একটি ছবি দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে হাসিখুশি সোনালিকে। চোখে রোদচশমা ও নতুন হেয়ারকাটে উজ্জ্বল দেখাচ্ছে অভিনেত্রীকে। সোনালি জানিয়েছেন, তিনি বন্ধু ও পরিবারের সঙ্গে দেখা করতে উন্মুখ হয়ে রয়েছেন। পোস্টে সোনালি বলেন, ‘বাড়ি থেকে দূরে নিউ ইয়র্কে বসে আমি অনুভব করেছি, কীভাবে একের পরে এক গল্পের মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। প্রতিটি গল্পই নিজেদের অধ্যায়গুলি লিখছিল। তাদের স্ট্রাগল করতে হচ্ছিল, কিন্তু তারা হার মানেনি। তারা প্রত্যেকেই এটা করেছিল একদিনে, একসঙ্গে।’ তিনি আরো লিখেছেন, ‘লড়াই এখনও পুরো পুরি শেষ হয়নি। কিন্তু আমি সুখী এবং তাকিয়ে রয়েছি এই সুখী বিরতির দিকে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat