×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১২-০৩
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রুহুল আমীন হাওলাদার বাদ, জাতীয় পার্টির নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা
নিউজ ডেস্ক:–জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রুহুল আমীন হাওলাদারকে। দলটির নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মশিউর রহমান রাঙ্গাকে। এর আগে তিনি জাপার প্রেসিডিয়াম সদস্য ছিলেন। বর্তমান মন্ত্রিসভায় রাঙ্গা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে মশিউর রহমান রাঙ্গাকে নতুন মহাসচিব করার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি মশিউর রহমান রাঙ্গা এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। চিঠিতে আরো জানানো হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে- যা অবিলম্বে কার্যকর হবে। এর আগে রোববার পটুয়াখালী-১ আসন থেকে এ.বি.এম রুহুল আমীন হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়। কারণ হিসেবে দেখানো হয় ঋণখেলাপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat