×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১২-০৫
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভক্তদের চমকে দিচ্ছেন কোন অনুষ্কা (ভিডি ও )
বিনোদন ডেস্ক:-সিনেমার পর্দায় তাঁকে নানা ধরনের চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে অনুষ্কা হাসি-মজা-দুষ্টুমিতে ভরপুর এক জীবন্ত চরিত্র। ফ্যানেদের সঙ্গে মজা করার সুযোগ পেলে, সেই সুযোগ হারান না তিনি। সম্প্রতি সে রকমই এক মজার মুহূর্ত অনুষ্কা ভাগ করে নিলেন তাঁর ফ্যানেদের সঙ্গে। গত ২০ নভেম্বর সিঙ্গাপুরের মাদাম তুসোর ওয়াক্স মিউজিয়ামের নতুন সদস্য হিসেবে জায়গা করে নিয়েছিল বিরাট-পত্নীর মোমের মূর্তি। সিঙ্গাপুরের মাদাম তুসোর জাদুঘরে রূপোলি পোশাকে মোহময়ী অনুষ্কাকে দেখা যাচ্ছে স্মার্টফোন হাতে সেলফি তুলতে।মূর্তিটির বিশেষত্ব হল, এই মূর্তির কাছে গেলে মিলবে সম্ভাষণ এবং মূর্তির হাতে ধরা ফোনটি থেকে দর্শনার্থীরা নিজস্বীও তুলতে পারবেন। নিজের মূর্তির উদ্বোধনে গিয়ে তার সঙ্গে সেলফিও তুলতে দেখা গিয়েছিল অনুষ্কাকে।সম্প্রতি মাদাম তুসো জাদুঘরের তরফে প্রকাশিত একটি ভিডিয়োতে এই মূর্তির মতোই সেজে নিজের ফ্যানদের চমকে দিতে দেখা যাচ্ছে অনুষ্কাকে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, যখনই অনুষ্কাকে কেউ অনুষ্কার ‘মূর্তি’ ভেবে ছবি তোলার জন্য কাছে আসছে, তখনই আচমকা শব্দ করে, কথা বলে বা নড়াচড়া করে সেই ফ্যানেদের চমকে দিচ্ছেন অনুষ্কা। পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে তা। https://www.facebook.com/MadameTussaudsSingapore/videos/392131914902979/?t=13

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat