×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১২-১১
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে পাঁচ রাজ্যের নির্বাচনে হারলো বিজেপি
আন্তর্জতিক ডেস্ক:-ভারতে ‘সেমিফাইনাল’ নামে পরিচিত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। পাঁচটির মধ্যে চারটিতে প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি কেন্দ্রে ক্ষমতাসীন দলটি। কেবল মধ্যপ্রদেশে বিজেপি ও কংগ্রেসের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে এ ফলাফলকে মোদির জন্য অশনি সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এনডিটিভির।
‘মোদি ম্যাজিক’ সবচেয়ে বেশি মার খেয়েছে বিজেপির দূর্গ বলে খ্যাত রাজস্থান ও ছত্তিশগড়ে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, ছত্তিশগড়ে ৯০টি আসনের মধ্যে মাত্র ১৪টি আসন পেয়েছে বিজেপি। ৬৬ আসন পেয়ে এখানে এগিয়ে আছে কংগ্রেস। রাজস্থানে বিজেপির আসন ৭৩টি। ১০১ আসন পেয়ে এখানেও সরকার গঠন করবে কংগ্রেস। মধ্য প্রদেশে বিজেপি ও কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ে চলছে। সবশেষ খবরে কংগ্রেসে আসন ১১৩টি। অন্যদিকে বিজেপির ১০৬ আসন। সরকার গঠন করতে প্রয়োজন ১১৬ আসন। তেলেঙ্গানা ও মিজোরামে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আঞ্চলিক দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও মিজো ন্যাশনাল ফ্রন্ট। এ দুটি রাজ্যে ‍দ্বিতীয় অবস্থানে রয়েছে কংগ্রেস। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামে ১২ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ হয়। সমস্ত রাজ্যে ভোটগণনা শেষে ফল প্রকাশের দিন ঠিক করা হয়েছে ১১ ডিসেম্বর। ২০১৯ সালের মাঝামাঝিতে ভারতের লোকসভা নির্বাচন হওয়ার কথা। বিশ্লেষকরা বলছেন এ নির্বাচনে বিজেপির ভরাডুবি ঘটলে তার প্রভাব পড়তে পারে লোকসভা নির্বাচনেও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat