×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১২-১৩
  • ৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসূচি
নিউজ ডেস্ক:–আগামী ১৮ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮’ উদ্যাপন করতে যাচ্ছে। ‘অভিবাসীর অধিকার- মর্যাদা ও ন্যায়বিচার’ এই প্রতিপাদ্য নিয়ে এবারে দিবসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিবসটি জাতীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী মেলাসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন ও স্টল পরিদর্শন করবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠনে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানের প্রথম পর্বে (বেলা- ১২টায়) থাকবে অভিবাসী দিবস সম্পর্কে আলোচনা সভা, রাষ্ট্রপতি কর্তৃক প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক প্রদান, ক্রেস্ট বিনিময় এবং রাষ্ট্রপতি কর্তৃক মেলা উদ্বোধন ও স্টল পরিদর্শন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে (বিকাল-১৬টায়) ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা রাখা হয়েছে। এ পর্বে অভিবাসী মেলায় নির্বাচিত সেরা স্টলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat