×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১২-১৫
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌকার গণজোয়ারে বেসামাল হয়ে পড়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের গণজোয়ার দেখে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা বেসামাল হয়ে পড়েছে। তিনি বলেন, ‘সারাদেশে আওয়ামী লীগের গণজোয়ার তথা শতকরা ৯০ ভাগ লোকের সমর্থন দেখে ঐক্যফ্রন্টের নেতারা বেসামাল হয়ে পড়েছেন। তাই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন কাল্পনিক অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে।’ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে জেলার দাগনভূঞা উপজেলায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন সব সময় ন্যায় নীতি, মানবতা ও গণতন্ত্রের কথা বললেও বর্তমানে তিনি নষ্ট রাজনীতির প্রবক্তা। তিনি বলেন, তিনি (ড. কামাল) গতকাল শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতি সৌধে সাংবাদিকদের খামোশ বলে অপমান করেছেন। তিনি পাকিস্তানি ভাষায় খামোশ বলে নিজের স্বরুপ উপস্থাপন করেছেন। কাদের বলেন, সাংবাদিকেরা তাকে (ড.কামাল) প্রশ্ন করলে তিনি ওই সাংবাদিককে কত টাকা খেয়েছেন বলে উল্টো প্রশ্ন করে পুরো গণমাধ্যমকে অপমানিত করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, তার (ফখরুল) সঙ্গে কত লোক আছে এবং আমাদের সঙ্গে কত লোক আছে তা এখানে এসে দেখে যান। বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কি ব্যবস্থা নেয়া হচ্ছে জনতে চাইলে তিনি বলেন, অপেক্ষা করুন, কি ব্যবস্থা নেয়া হচ্ছে, তা দেখতে পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat