×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১২-২৩
  • ৪১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি এখন এলোমেলো : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন এলোমেলো, হারার আগেই হেরে গেছে, বিএনপি কখনো বিজয়ী হতে পারবে না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তি পরাজিত হবে। বিএনপির মধ্যে আছে সন্ত্রাসী, দুর্নীতিবাজ আর খুনী। সারাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা যদি ক্ষমতায় আসে আবার হাওয়া ভবন তৈরি হবে, দুর্নীতিতে দেশ আবার চ্যাম্পিয়ন হবে। শেখ হাসিনা দেশকে আলোর পথে এনেছে। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার অন্ধকারে ফিরে যাবে। কাদের আজ নোয়াখালী-৩ নির্বাচনী আসনের সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এসময় এ এলাকার আওয়ামী লীগের প্রার্থী এম মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান মানিক, সেনবাগ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেতুমন্ত্রী আরও বলেন, পাঁচ বছর বিএনপি ক্ষমতায় থেকেও এ এলাকার কোন উন্নয়ন হয় নাই। অথচ গত পাঁচ বছরে ৯৬ ভাগ বিদ্যুৎ সংযোগসহ স্কুল-কলেজ ভবন পাকাকরণসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। এ উন্নয়নকে অব্যাহত রাখতে হলে সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে, তা না হলে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে। এ সময় মন্ত্রী বলেন, সারাদেশে দুইশ’টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার গ্রামীণ জনগণকে তথ্য প্রযুক্তি সেবা দিয়ে যাচ্ছে, সকল রাস্তা পাকা হয়ে গেছে। এবার সরকার গঠন করলে প্রত্যেক পরিবার থেকে একজন বেকারকে চাকরি দেয়া হবে। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে, লাশের পাহাড় গড়ে তুলবে। ২০১৪ সালের আগুন সন্ত্রাসীদের যদি দেখতে না চান তাহলে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয় তাহলে আওয়ামী লীগের বিজয় অনিবার্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat