×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১২-২৪
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেনাবাহিনীকে যদি কেউ প্রশ্ন বিদ্ধ করার পরিস্থিতি তৈরি করে তাহলে ৩০ ডিসেম্বর ব্যলটের মাধ্যমে জনগণ তার জবাব দেবে। তিনি বলেন, ‘সেনাবাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ এবং সকল উন্নয়নের অংশীদার। দেশপ্রেমিক সেনাবাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচন কাজে সহায়তা করার জন্য মাঠে নেমেছে। তাদেরকে স্বাগত জানাই।’ ওবায়দুল কাদের আজ সোমবার নির্বাচনী এলাকায় কবির হাট উপজেলার কান্দির পাড় ঈদগাহ ও নুরু ব্যাপারীর হাট এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক দুটি পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সেনাবাহিনীর আসার খবরে কারো উৎফুল্ল বা উৎসাহিত হবার কোন কারণ নেই। তারা নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করবে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি এখন নিজেরা নিজেদের উপর হামলা করে আমাদের উপর দোষ চাপায়। আমরা কোথাও কোন গোলমাল করিনা এবং করবোও না। বিএনপি নেতা মওদুদ আহমেদের এক অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি নিজের গাড়ি বাড়িতে রেখে ভাড়া গাড়ি নিয়ে বের হন, নিজেদের লোক দিয়ে হামলা করে গাড়ি ভেঙ্গে আওয়ামী লীগের উপর দোষ চাপান। তবুও নির্বাচন কমিশন এ ঘটনার তদন্ত করবে। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামনের তিনদিন ঐক্যফ্রন্ট বিএনপি অনেক উস্কানি দিবে তাদের উস্কানির ফাঁদে পা দিবেন না। আমাদের সাথে জনগণ আছে। এমন কোন সুযোগ দিবেন না যার জন্য বিএনপি অজুহাত দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত নির্বাচনের আগে যেসব ওয়াদা করেছিলাম তা পুরন করেছি। ডিজিটাল সুবিধা দেওয়ায় গ্রামগুলো শহর হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছেন এবার ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারের একজন বেকারকে চাকরি দেয়া হবে। তিনি যা ওয়াদা করেন তা রক্ষা করেন। ওবায়দুল কাদের বলেন, জনগণ ভুয়া প্রতিশ্রুতি বিশ্বাস করে না। মানুষ তাদের সাথে থাকে না। বিএনপি ২২ বছর ক্ষমতায় থেকে জনগণকে ধোঁকা দিয়েছে। তারা মুনষের উন্নয়ন বা ভাগ্য পরিবর্তনের জন্য কিছুই করেনি। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণ চর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কবির হাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রায়হানসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat