×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০১-০১
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন সরকারকে দুর্নীতি বন্ধে গুরুত্ব দিতে হবে : মুহিত
নিউজ ডেস্ক:–অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নতুন সরকারকে দুর্নীতি বন্ধে বিশেষ মনোযোগ দিতে হবে। তিনি আজ তাঁর সচিবালয়ের কার্যালয়ে নববর্ষ ২০১৯ এর শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, নতুন সরকারকে দুর্নীতি দমনের মাধ্যমে সকল ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে কাজ করতে হবে। আর্থিক খাতে স্থিতিশিলতা বজায় রাখতে গুরুত্ব দিতে হবে। মুহিত বলেন, অতিতের মতো আওয়ামী লীগ সরকারকে দারিদ্র বিমোচনে বিশেষ গুরুত্ব দিতে হবে। বিগত দশ বছরে দারিদ্র বিমোচনে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছি। আমরা নতুন মেয়াদে দেশকে দারিদ্রমুক্ত করতে চাই। অর্থমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভায় যোগ দিতে আহবান জানালে তিনি সাড়া দিবেন। কেননা তিনি সবসময় প্রধানমন্ত্রীকে মান্য করে চলেন। তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। জনগন শেখ হাসিনার পক্ষে ভোট দিয়েছে। তারা জানে শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন হবে না।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat